বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সেনা কেন্দ্রীয় মসজিদে মদিনার ইমামের বয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে পবিত্র মক্কার মসজিদুল হারামাইন শরিফ ও মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট ড. মুহাম্মদ বিন নাসির বিন মুহাম্মদ আল খুযাইমের বয়ান শুনলেন সেনাসদস্যরা।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সোমবার মাগরিবের নামাজের পর ইসলামিক বিধি-বিধান ও ইসলামিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি।

মসজিদে নববীর ইমাম ও খতিব আবদুল মেহসিন মোহাম্মদ আল কাসিমসহ সফররত সৌদি আরবের ছয় সদস্যের প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অতিথিদের কেন্দ্রীয় সেনা মসজিদে স্বাগত জানান।

আলোচনা শেষে বিশ্বে মুসলিমদের জন্য শান্তি, নিরাপত্তা ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। তিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা, জেসিওসহ আনুমানিক আড়াই হাজার সদস্য উপস্থিত ছিলেন।

আরআর

কওমি স্বীকৃতি; আল্লামা শফীর নেতৃত্বে গণভবন যাচ্ছেন ৩০০ আলেম

পদ্মাসেতুর নির্মাণকাজ দেখলেন আরবের দুই মেহমান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ