মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ইসরাইলের সঙ্গে ২০০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khepnastra_astraইসরাইলের কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য ২০০ কোটি ডলারের চুক্তি করেছে ভারত। ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিস বা আইএআই এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা এমআরএসএএম এ চুক্তির অন্তর্ভুক্ত থাকবে। এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরাইলে বারাক ৮ নামে পরিচিত। হিব্রু ভাষায় বারাক শব্দের অর্থ বজ্র। এ ছাড়া, ভারতের প্রথম বিমানবাহী রণতরীর জন্য দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা এলআরএসএএমও থাকবে। চুক্তির আওতায় ২০২৩ সালের মধ্যে প্রথম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতকে সরবরাহ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এ জন্য প্রায় ২০০ কোটি ডলারের চুক্তি ভারতের সঙ্গে করা হয়েছে। ইহুদিবাদী ইসরাইল এ পর্যন্ত ভারতের সঙ্গে যে সব সামরিক চুক্তি করেছে এটিই সবচেয়ে বড় বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

চারদিনের সফরে নয়া দিল্লি পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ফেব্রুয়ারি মাসে এ সংক্রান্ত বাজেট অনুমোদন করার পর এ চুক্তি করা হয়।

এদিকে আইএআই প্রধান জোসেফ ওয়েসিস বলেছেন, কৌশলগত অংশিদার হিসেবে গত ২৫ বছরের বেশি সময় ধরে ভারতের সঙ্গে কাজ করছে তার সংস্থা। এ চুক্তিকে আইএআই’এর সক্ষমতার প্রতি ভারত সরকারের আস্থার বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন তিনি।

পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ