বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আরব বিশ্বের সম্মিলিত প্রচেষ্টায় ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina 20প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার (০৩ এপ্রিল) গণভবনে ফিলিস্তিনের সাবেক ভাইস প্রধানমন্ত্রী ও ফাতাহ সেন্ট্রাল কমিটির সদস্য আজম এন এম আলাহমাদ সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতে তিনি বলেন, সমগ্র আরব বিশ্ব একত্রে চাইলে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা সহজতর হবে।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে সফরত ফিলিস্তিনির প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনের জনগণ বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। বঙ্গবন্ধু সব সময় ফিলিস্তিনকে সমর্থন দিয়ে গেছেনও বলে উল্লেখ করেন তিনি।

এ সময় ফিলিস্তিনের লিজেন্ড সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত, বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং তুরস্কের সাবেক প্রেসিডেন্ট সোলাইমান দেমিরেলের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

আজম এন এম আলাহমাদ ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ার বর্তমান অবস্থা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজম বলেন, বঙ্গবন্ধু আর্ন্তজাতিক নেতাদের প্রতী। তিনি ফিলিস্তিন ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সর্ম্পক স্থাপন করে গেছেন।

দুই দেশের সর্ম্পকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন আজম। ফিলিস্তিনকে বাংলাদেশ অব্যাহতভাবে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদও জানান তিনি। ফিলিস্তিনের প্রেসিডেন্টের শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে আজম এন এম আলাহমাদ বলেন, স্বল্প সময়ে বাংলাদেশে বদলে গেছে।
সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফিলিস্তিনের সাবেক মন্ত্রী ইন্তিসার এম এম আলওয়জির ও ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ