মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ময়মনসিংহে নারী কনস্টেবলের আত্মহত্যা; নেপথ্যে প্রেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

women_policeময়মনসিংহের গৌরীপুর থানার এক নারী কনস্টেবল আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, ওই নারী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন।

রোববার সন্ধ্যায় গৌরীপুর থানার ওসি দেলোয়ার হোসেন এ কথা জানান।

নিহত হালিমা খাতুনের (২৫) বাড়ি নেত্রকোণার শ্যামগঞ্জে।

ওসি দেলোয়ার মিডিয়াকে বলেন, “দুপুর আড়াইটার দিকে থানা ব্যারাকের একটি পরিত্যক্ত ভবনে গায়ে কেরাসিন ঢেলে আগুন ধরিয়ে দেন হালিমা। এ সময় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

“বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে ভালুকায় তার অবস্থার আরও অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেখানে তার মৃত্যু হয়।”

বিডিনিউজের এক প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক গৌরীপুর থানার এক পুলিশ সদস্য বলেন, “ওই নারী পুলিশ সদস্যের সঙ্গে একই থানার এসআই মিজানের প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ নিয়ে হালিমা গায়ে আগুন দেন।”

অভিযুক্ত এসআই মিজান বিবাহিত এবং তার একটি ছেলে রয়েছে। তাকে নজরদারীতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় হালিমার সঙ্গে কথা হয়েছে জানিয়ে এসপি বলেন, “দগ্ধ হালিমার কথা অস্পষ্ট ছিল। তবে প্রেমের সম্পর্কের বিষয়টি সত্য।”

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ