মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মেয়র আরিফের বরখাস্তের আদেশ হাই কোর্টে স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ariful_haqkসিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত করার আদেশ হাই কোর্ট স্থগিত করে দিয়েছে।

সোমবার আরিফুলের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

সিলেটের মেয়রকে সাময়িক বরখাস্তের ওই আদেশ কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না’- তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।

স্থানীয় সরকার সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, সিলেটের পুলিশ কমিশনারসহ ছয়জনকে তিন দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

আরিফুলের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মইনুল হোসেন। তার সঙ্গে ছিলেন আবদুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

বিএনপি নেতা আরিফুল উচ্চ আদালতের ছাড়পত্র নিয়ে রোববার মেয়রের দায়িত্বে ফেরার তিন ঘণ্টার মাথায় তাকে ফের বরখাস্ত করে সরকার।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সিলেটের মেয়র আরিফুরের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারী মামলার সম্পূরক অভিযোগপত্র গত ২২ মার্চ সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে গৃহীত হয়েছে। এ কারণে স্থানীয় সরকার (সিটি কপোরেশন) আইন অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সুনামগঞ্জে ২০০৪ সালের ২১ জুন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার ঘটনায় করা এক মামলায় গতবছর কারাবন্দি আরিফুলকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ওই মামলায় পুলিশ সম্পূরক অভিযোগপত্র দিলে তাতে আরিফুলের নাম যোগ করা হয়।

আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন ২০১৩ সালে ১৫ জুন।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ