শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে?

৬ ঘন্টা ফেসবুক বন্ধ রাখার চিন্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিদিন মধ্যরাতে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মতামত চাওয়া হয়েছে।

টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসির মতামত চেয়ে চিঠি পাঠানোর বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব সারওয়ার আলম।

জানা গেছে, গত বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ফেসবুকের বিষয়টি আলোচনায় আসে। সেখানে আলোচনা হয়, রাত জেগে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যবহারের কারণে শিক্ষার্থী ও তরুণদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। নেশার মতোই তারা মাধ্যমটি ব্যবহার করছে। সে কারণে রাতে ফেসবুক বন্ধ রাখার সুপারিশ আসে।

ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দেয়। ওই চিঠিতে রাত ১২টা থেকে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার বিষয়টি উঠে এসেছে। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি পাওয়ার পর টেলিযোগাযোগ বিভাগ ওই বিষয়ে বিটিআরসির মতামত চেয়েছে। মতামত পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ