মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

৫ দিন রাজধানীতে প্রাইভেট গাড়ি ব্যবহার না করার আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Asadujjamanআওয়ার ইসলাম : স্বরাস্ট্রুমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রাজধানী ঢাকায় বসবাসকারীদেরকে অতি প্রয়োজন ছাড়া আগামী পাঁচদিন রাস্তায় প্রাইভেট গাড়ি বের না করার আহবান জানিয়েছেন । আজ শনিবার দুপুরে সংসদ ভবন এলাকায় ১৩৬তম ইন্টার পার্লামেন্টরি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন স্থলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকাবাসীর কাছে আমার বিনম্র অনুরোধ, আইপিইউ সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য নগরবাসীকে অতি প্রয়োজন ছাড়া ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত রাস্তায় গাড়ি না বের করার অনুরোধ করছি।
তিনি বলেন, আমরা গোয়েন্দা ও পুলিশি নিরাপত্তার চাদরে সমগ্র ঢাকা শহরকে এনেছি। যাতে করে বিদেশি অতিথিরা নিরাপদে আসা যাওয়া করতে পারেন। সে লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। আগত অতিথিরা যাতে নিরাপদে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি ধারণ করে নিজ নিজ দেশে ফিরে যেতে পারেন তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি।
সম্মেলন উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদ ভবন ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই দুই ভেন্যুর আশেপাশের সমস্ত এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে।  ২ ও ৪ এপ্রিল এইচএসসি পরীক্ষা উপলক্ষে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ