মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বড়হাটে 'অপারেশন ম্যাক্সিমাস' শেষ, মূল পরিকল্পনাকারী সহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বড়হাটে ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন মনিরুল ইসলাম; ছবি- আবু বকর
আওয়ার ইসলাম : মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় আজ (শনিবার) সকালে দ্বিতীয় দফায় শুরু হওয়া অভিযান 'অপারেশন ম্যাক্সিমাস' শেষ হয়েছে। এতে তিন জঙ্গি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার সন্ধ্যায় বন্ধ হওয়া অভিযান শনিবার সকাল ৮টায় আবার শুরু হয়। মৌলভীবাজারের জেলা পুলিশ সুপার মো. শাহজালাল জানান, ওই আস্তানায় ৮টা৪৫মিনিটে প্রথমে সোয়াট প্রবেশ করে। এরপর ১০টা০৮মিনিটে ডিআইজি কামরুল আহসান, ১০ টা১০মিনিটে বোম ডিসপোজাল টিম ও ১০টা১৪মিনিটে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম প্রবেশ করেন।
দুপুরে সাংবাদিক সম্মেলনে এসে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ‘অপারেশন ম্যাক্সিমাস’র আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে বলেন, “আমরা ভবনে প্রবেশ করেছি। দুজন পুরুষ এবং একজন মহিলার লাশ পাওয়া গেছে।”
মনিরুল ইসলাম বলেন, ‘‘সিলেটের আতিয়া মহলসহ বিভিন্ন জঙ্গিবিরোধী অভিযানে যেসব দক্ষ পুলিশ অফিসার আমরা হারিয়েছি, তাদের হত্যার মূল পরিকল্পনাকারী ছিল এই ‘আস্তানায়’। এখানে নিহত একজন পুরুষ জঙ্গি বিস্ফোরক বিশেষজ্ঞ ছিল। তাই অভিযান বিলম্বিত হয়েছে।’’
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ