মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বড়হাটে শুরু অপারেশন ম্যাক্সিমাস, বিস্ফোরণে আহত ১ পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Maximasআওয়ার ইসলাম : মৌলভীবাজার শহরের বড়হাটে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট। সকাল পৌনে ১০টার দিকে শুরু হয় তাদের চূড়ান্ত অভিযান ‘অপারেশন ম্যাক্সিমাস’।

এদিকে তিন দিন ধরে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক থাকার কথা জানিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, এই অভিযান শেষ করতে সময় লাগতে পারে।

ওই আস্তানায় ‘বোমা বানাতে পারদর্শী’ একজন জঙ্গি রয়েছেন বলেও পুলিশ কর্মকর্তাদের সন্দেহ।

অভিযান শুরু হওয়ার পর বেশ কিছু সময় থেমে থেমে গুলির শব্দ পাওয়া যায় এবং বেলা ১১টার দিকে একটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এর পরপরই তিন তলা ওই বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

এদিকে 'অপারেশন ম্যাক্সিমাস' অভিযানে এক পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত পুলিশ সদস্যের নাম  কয়সর ৩০। তাকে  তাৎক্ষনিকভাবে মৌলভীবাজার ২৫০ শয্যাশয়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ