মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

‘ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি দেশবাসী মনবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir_shahebইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (শায়েখ চরমোনাই) বলেছেন, বর্তমান সরকার পুনরায় ক্ষমতা ফিরে পেতে ভারতের অনুগ্রহ চায়। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বাংলাদেশকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। এ চুক্তি জনগণ মানবে না।

এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধান বেশি প্রয়োজন। কিন্তু তিস্তা চুক্তি হবে কিনা তা এখনো অনিশ্চিত। ভারতের সাথে সামরিক চুক্তি হলে আমাদের অভ্যন্তরীণ সব পরিকল্পনা ফাঁস হয়ে যাবে, ফলে নিজস্ব স্বকীয়তা বলতে কিছু থাকবে না। আমরা পরাধীনতার শিকলে আজীবনের জন্য আবদ্ধ হয়ে যাব।

শায়েখ চরমোনাই বলেন, ২৫ সাল গোলামী চুক্তির খেসারত জাতিকে চরমভাবে দিতে হয়েছে। এখন সামরিক চুক্তি হলে চিরদিনের জন্য ভারতের গোলামী করতে হবে। কাজেই দেশপ্রেমিক সেনাবাহিনীকে শেষ করার জন্য সামরিক চুক্তির নামে গোলামী চুক্তি দেশপ্রেমিক ঈমানদার জনতা মানবে না।

তিনি বলেন, জনগণের সেন্টিমেন্ট বুঝে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি থেকে বিরত থাকতে হবে সরকারকে। আমরা এখন স্বাধীন আছি কি-না, এ প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের ব্যক্তি স্বাধীনতা নেই, রাজনৈতিক স্বাধীনতা নেই, অর্থনৈতিক স্বাধীনতাও হুমকির মুখে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ