মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ঢাকায় আসছেন মক্কা ও মদিনার দুই খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Haramainআওয়ার ইসলাম : বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ এপ্রিল আলেম-ওলামা মহাসম্মেলনে যোগ দিতে ঢাকা আসছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর খতিবদ্বয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৬ এপ্রিল মহাসম্মেলন অনুষ্ঠিত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিসভায় জানানো হয়েছে এ তথ্য প্রদান করা হয়েছে।

সভাপতির বক্তব্যে ধর্মসচিব মো. আবদুল জলিল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা উপলক্ষে এই মহাসম্মেলন।  মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র মসজিদুল হারাম ও পবিত্র মসজিদে নববীর সিনিয়য় দুই খতিবসহ ৬ সদস্য বিশিষ্ট একটি সৌদি প্রতিনিধি দল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

যদিও চেষ্টা করা হচ্ছিল মক্কার মসজিদুল হারামের প্রধান ইমাম ড. শায়খ আবদুর রহমান আস সুদাইসি ও মদিনা শরীফের মসজিদে নববীর সিনিয়র ইমাম শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল হুযাইফিকে ঢাকা আনার।

শারিরীকভাবে অসুস্থ থাকায় এই দুইজন বাংলাদেশে আসার বিষয়ে অপারগতা প্রকাশ করলে সৌদি আরব কর্তৃপক্ষ মক্কার সিনিয়র ইমাম শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুজাইম ও মদিনার ইমাম ড. আবদুল মহসিন বিন কাসেমসহ অন্য চার ইমামকে ঢাকা সফরের অনুমতি প্রদান করেন।

তারা ৪ এপ্রিল বিকেলে সৌদি আরবের বিশেষ মেহমানরা ঢাকা পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধি দলের অন্যরা হলেন, শায়খ আবদুল্লাহ হাসান আশ শাহিরী, শায়খ আবদুল্লাহ মাজরু, শায়খ আবদুল্লাগ সোলাইমান তুর্কি ও শায়খ উমর মুহাম্মদ।

মহাসম্মেলন আয়োজনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণসহ বিশেষ করে আমন্ত্রিত বিদেশি অতিথিদের যথাযথ নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ