মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সৌদিতে গড়ে উঠছে অত্যাধুনিক চিকিৎসা নগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

M cityআওয়ার ইসলাম : সৌদি আরবের ভিশন ২০৩০ এর অংশ হিসেবে তৈরি হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা নগরী। রাজধানী রিয়াদের অদূরে গড়ে উঠতে এ নগর। চিকিৎসা নগর গড়তে সোমবার জর্দানের সঙ্গে চুক্তি করেছে সৌদি সরকার।

মঙ্গলবার সৌদি আরবের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষরকারী খালেদ আল-জাওহার জানান, গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য রাষ্ট্রগুলোর চিকিৎসাসেবা বিশেষত শারীরিক অসুস্থতার চিকিৎসার ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে এ প্রকল্প নেয়া হয়েছে। ১২ লাখ বর্গমাইল এলাকাজুড়ে এই চিকিৎসা নগরী নির্মিত হবে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার।

আল-জাওহার বলেন, 'এই প্রকল্প বাস্তবায়িত হলে আরও তিন হাজারেরও বেশি কর্মসংস্থান হবে ও বছরে এক লাখ ৭০ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটির আওতায় তিনটি হাসপাতাল হবে। হাসপাতালগুলোতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এখানে এক হাজার ১শ' শয্যা থাকবে। এ ছাড়াও হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে হোটেল থাকবে। সেখানে রোগী ও তার সঙ্গে আসা বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের থাকা-খাওয়ার সুব্যবস্থা থাকবে।'

কমপ্লেক্সটির ৫৬টি ভবনে ১২০টি শয্যাবিশিষ্ট একটি হোটেল ও ১২টি স্যুট, ২২৩টি পর্যটন ভিলা, ১৫২টি হোটেল ভিলা, ৪৪৮টি অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করা হবে। এ ছাড়াও এখানে একটি বাণিজ্যিক মল, বিনোদন কেন্দ্র ও ব্যায়ামাগার, বাগান ও মসজিদ থাকবে।

সূত্র : আরব নিউজ
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ