মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

১১ মামলায় খালেদাকে ১০ এপ্রিল হাজিরের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda-1রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১০ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই নির্দেশ দেন।

ওই আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল আজ। কিন্তু খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় বিচারক সময়ের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১০ এপ্রিল দিন ধার্য করেছেন।

খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, চোখের সমস্যায় আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেছেন। আদালত তা মঞ্জুর করে হাজিরার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে মিরপুরের দারুসসালাম থানায় নাশকতার আটটি, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক ও হত্যা আইনের দুটি।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ