মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

শিববাড়িতে গ্যাস-বিদ্যুৎ নেই, ছাড়ছেন এলাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shibbariসিলেট: গ্যাস নেই তিন দিন। ছিল না বিদ্যুৎও। এ ছাড়া ১৪৪ ধারা জারি থাকায় ঘর থেকে বের হতে পারছেন না কেউ। সঙ্গে যোগ হয়েছে বিস্ফোরণ আতঙ্ক। তিন দিন ধরে এভাবে চলছে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার মানুষের জীবন।

গত ২৩ মার্চ থেকে শিববাড়িতে ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহল ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর শুক্রবার থেকে সেখানে অভিযান শুরু হয়।

অভিযানকে ঘিরে তিন দিন ধরে ওই এলাকার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে সেখানকার মানুষের রান্নাবান্না, খাওয়া-দাওয়ার কষ্ট হচ্ছে। এমনকি ওই এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতেও পারছেন না বাসিন্দারা। সঙ্গে চলছে থেমে থেমে গোলাগুলি আর বিস্ফোরণ। তাই বেশিরভাগ বাসিন্দা এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছেন।

স্থানীয় রাজলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলী বেগম পরিবার-পরিজন নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন।

জানতে চাইলে তিনি বলেন, এখানে বর্তমানে বসবাসের জন্য তিনি নিরাপদ মনে করছেন না। এ কারণে তাঁরা চলে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া (৩০) জানান, তিন দিন ধরে গ্যাস নেই। আজ বিদ্যুৎ এসেছে। দুদিন ছিল না। খাবারের জন্য কিছু জোগাড় করা হয়েছে, কিন্তু লাকড়ি নেই।

রাজা মিয়া (৫৬) নামের আরেকজন জানান, তাঁর পরিবারে ১০ সদস্য। ১৪৪ ধারা জারি থাকায় তাঁরা বাজারে যেতে পারছেন না। আধা বেলা খেয়ে দিন কাটাতে হচ্ছে। বর্তমানে গুলি ও বিস্ফোরণের শব্দ শুনেই দিন কাটছে তাঁদের।

দুলাল মিয়া জানান, নিষেধাজ্ঞার কারণে বাড়ি থেকে বের হতে পারছেন না। আর আতিয়া মহলের বাইরে বিস্ফোরণের ঘটনায় এলাকার লোকজন আতঙ্কিত।

এ মুহূর্তে সেনাবাহিনী অপারেশন টোয়াইলাইট পরিচালনা করছে। গতকাল দুই জঙ্গি নিহত হয় বলে জানানো হয়েছে। এর আগে আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণে দুজন পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন। -এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ