মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন মুফতি হান্নান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufti_hannanআওয়ার ইসলাম : নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান। তিনি জানান, মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন সোমবার সন্ধ্যায় হাতে এসেছে। তিনি নিজ হাতে প্রাণভিক্ষার আবেদন লিখেছেন।

মুফতি হান্নানের সঙ্গে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি রয়েছেন তার সহযোগী মৃত্যুদণ্ড পাওয়া জঙ্গি শরীফ শাহেদুল আলম ওরফে বিপুলও প্রাণভিক্ষা চাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। সিলেট কারাগারে বন্দি আরেক আসামি দেলোয়ার ওরফে রিপন প্রাণভিক্ষার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

জঙ্গিদের ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল রহ. মাজার প্রাঙ্গণে গ্রেনেড হামলায় সাবেক ব্রিটিশ হাইকমিশনার প্রাণে রক্ষা পেলেও পুলিশসহ তিনজন নিহত হন। ওই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুফতি হান্নানসহ তার দুই সহযোগী জঙ্গি বিপুল ও দেলোয়ার।

গত মঙ্গলবার রাত ১২টার পর মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুলের ফাঁসির রিভিউ আবেদন খারিজের রায়ের কপি কারাগারে পৌঁছানোর পর গত বুধবার সকালে মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলকে তা পড়ে শোনানো হয়। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য আবেদন করবে বলে দু'জনই মত প্রকাশ করেছিল।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ