মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

সিলেটে আহত র‌্যাবের গোয়েন্দাপ্রধান আজাদকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rab_sylheসিলেটে বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে।

ইতিমধ্যে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বিকাল ৪টার দিকে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৭টার দিকে লে. কর্নেল আবুল কালাম আজাদকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবে বলে ধারণা করা হচ্ছে।

লে. কর্নেল আবুল কালাজ আজাদকে বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি লাইফসাপোর্টে আছেন।

লে. কর্নেল আবুল কালাম আজাদের চিকিৎসার দায়িত্বে নিয়োজিত উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ডের এক সদস্য জানান, আবুল কালাম আজাদের অবস্থা সংকটাপন্ন। তার মাথা, চোখ ও শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্রিন্টারের আঘাত লেগেছে এবং শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ এখনও বন্ধ হয়নি।

লে. কর্নেল আজাদ গতকাল শনিবার সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার শিববাড়িতে সেনা নেতৃত্বে জঙ্গি নির্মূল অভিযানে অংশ নিতে যান। সন্ধ্যায় তার ঢাকা ফেরার কথা ছিল। বিকালে অভিযানস্থলের অদূরে পড়ে থাকা একটি বোমা সরিয়ে নেওয়ার সময় হঠাৎ সেটি বিস্ফোরিত হলে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ লে. কর্নেল আজাদ গুরুতর আহত হন।

ওই বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢালে পড়েন ইন্সপেক্টর চৌধুরী মো. আবু ফয়সল। তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় লে. কর্নেল আজাদকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কয়েক দফা অস্ত্রোপচার করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ