মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

সোয়াত টিম পাঠাতে বলল জঙ্গিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

police_sylhetসিলেটের শিববাড়ীর আস্তানা থেকে জঙ্গিরা বলল, ‘তাড়াতাড়ি সোয়াত পাঠান। দেরি করছেন কেন? আমাদের সময় কম।’

পুলিশের আত্মসমর্পণের আহ্বানে জবাবে এই কথা বলছেন তারা।

শুক্রবার দুপুর দেড়টার পরে সন্দেহভাজন এক নারী জঙ্গি চিত্কার করে এসব কথা বলেন। এর আগে জঙ্গিদের উদ্দেশ করে হ্যান্ড মাইকে তাদের আত্মসমর্পণের আহ্বান জানান ঘটনাস্থল ঘিরে রাখা পুলিশ সদস্যরা। তাদের বলতে শোনা যায়, ‘আপনাদের চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনারা শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করুন।’

এদিকে সিলেট অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা সাংবাদিকদের জানান, ঢাকা থেকে সোয়াতের সদস্যরা বাই রোডে আসায় সময় লাগছে। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যেই তারা পৌঁছে যাবে। তারা এলে তাদের সঙ্গে আলাপ করে অভিযানের সিদ্ধান্ত নেয়া হবে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ‘আছিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের।

আরআর

সিলেটের আতিয়া মহলে দুই জঙ্গিসহ রয়েছে ১ নারী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ