বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডন হামলায় জড়িত সন্দেহে আটক ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

uk_hamlaলন্ডনে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৮জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার রাতভর অভিযান চালিয়ে ওই  আটজনকে আটক করে পুলিশ।

গতকাল বুধবার লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকায় অবস্থিত পার্লামেন্ট ভবনের কাছে ঘটা সন্ত্রাসী হামলায় তিনজন নিহত হয়েছেন। পরে ওই হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয় বলে পুলিশ জানায়। নিহত হওয়ার আগে গাড়ি দিয়ে ওয়েস্টমিনস্টার সেতুকে পথচারীদের চাপা দেয় ওই দুর্বৃত্ত। এতে ৪০ জন আহত হয়।

বিবিসি জানিয়েছে, আটকের তথ্য দিয়েছেন ডেপুটি কমিশনার এবং কাউন্টার টেররিজমের প্রধান মার্ক রাউলি। তিনি জানান, রাতভর গোয়েন্দা অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়। তবে বিবিসির ওই প্রতিবেদনে আটক ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

মার্ক রাউলি আরো জানান, হামলায় আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের ২৯ জনের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

নিহতদের ব্যাপারে পুলিশ জানিয়েছে, একজন নারী আছেন যার বয়স ৪০, একজন পুরুষ যাঁর বয়স ৫০, পুলিশ কর্মকর্তা কেইথ পালমার এবং হামলাকারী নিজে।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ