শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার ইসলামী আন্দোলনের মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন সম্পন্ন বাংলাদেশ খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন জুমার দিনের বিশেষ ৪ আমল কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল তিন শতাধিক বাড়ি; পদদলিতে নিহত ২৪ ‘বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি, ফেরাতে চেষ্টা করছে সরকার’ 

রাশিয়ার বৈঠকে যোগ দিতে চায় তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

talebanএপ্রিলে রাশিয়ায় অনুষ্ঠেয় বৈঠকে যোগ দিতে চায় আফগানিস্তানের তালেবান। যুদ্ধ বিধ্বস্ত দেশটির শান্তি এবং সংহতি বিষয়ে আগামী মাসে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

তালেবান  বলেছে, আমন্ত্রণ জানালে মস্কো বৈঠকে যোগ দেয়া তাদের পক্ষে সম্ভব হবে।

অবশ্য প্রাথমিকভাবে কাতার দফতরের তালেবানের রাজনৈতিক প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর কথা ভেবেছিল মস্কো । কিন্তু এর বিরোধিতা করে কাবুল বলেছিল, আলোচনায় নেতৃত্ব দেবে আফগানিস্তান অন্য কেউ নন।

কিন্তু মঙ্গলবার আফগানিস্তান বলেছে, যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় রাশিয়ার কূটনৈতিক তৎপরতাকে স্বাগত জানাবে কাবুল।

মস্কোয় আগামী মাসের ১৪ তারিখে অনুষ্ঠেয় বৈঠকের জন্য এরই মধ্যে ১২ দেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। গত ডিসেম্বরের মাঝামাঝি  পাকিস্তান, চীন এবং রাশিয়া প্রথম  অনানুষ্ঠানিক ভাবে এ বৈঠকে হয়েছিল। অবশ্য গতমাসের মাঝামাঝি অনুষ্ঠেয় বৈঠকে আফগানিস্তান, ভারত এবং ইরানকেও আমন্ত্রণ জানান হয়। পরবর্তী বৈঠকে আমেরিকা, মধ্য এশিয়ার কয়েকটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নকে আমন্ত্রণ জানান হবে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ