মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

দামেস্কে আবারো তুমুল সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

damesk_syria_irakসিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব উপকণ্ঠে রোববার বিদ্রোহীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ হয়েছে। সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বিদ্রোহীদের হামলার পর এই প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়।

বিদ্রোহীদের কামানের গোলা ও রকেট হামলার পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। তারা বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালায়।

খবরে বলা হয়, জোবার এলাকায় হঠাৎ হামলা শুরু করে বিদ্রোহীরা। দামেস্কের কেন্দ্রস্থলে কামানের গোলা ও রকেট এসে পড়ে।

অ্যাকটিভিস্টরা বলছেন, রোববার ভোরে গাড়িবোমা ও আত্মঘাতী হামলার মধ্য দিয়ে এই আক্রমণের সূত্রপাত হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, হামলায় গোপন সুড়ঙ্গও ব্যবহার করা হয়।

সিরীয় সেনাবাহিনীর ভাষ্য, হামলাকারী বিদ্রোহীদের তারা হটিয়ে দিতে সক্ষম হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সংঘাতকালে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সরকারি বাহিনী ৩০টির বেশি বিমান হামলা চালিয়েছে।

নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকা ও আশপাশের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। লোকজন দোকানপাট বন্ধ করে দেয়। অনেকে নিরাপদ দূরত্বে পালায়।

রাজধানী দামেস্কে বিদ্রোহী-অধিকৃত কিছু এলাকা আছে। আর শহরের কেন্দ্রস্থলের কাছেই জোবার জেলা অবস্থিত।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ