শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২৭ মার্চ স্বরধনির আবৃত্তি সন্ধ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kobbadi

আওয়ার ইসলাম : স্বাধীনতা দিবস উদযাপন ও খ্যাতিম্যান আবৃত্তি শিল্পী ইবরাহীম কোব্বাদীর একক আবৃত্তি অ্যালবাম ‘অপ্রিয় সত্য’ প্রকাশ উপলক্ষ্যে বর্ণাঢ্য আবৃত্তি ও সংগীত সন্ধ্যার আয়োজন করেছে স্বরধ্বনি।

আগামী ২৭ মার্চ কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আবৃত্তি সন্ধ্যা ও সংগীতায়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহ ইফতেখার তারিক এবং সভাপতিত্ব করবেন জাগ্রহ কবি মুহিব খান।

সংগীত পরিবেশন করবে সাংস্কৃতিক সংগঠন স্বপ্নসিড়ি, আহবান ও অনুপ্রাস। আবৃত্তি করবেন দেশের স্বনামধন্য আবৃত্তি শিল্পীগণ।

আবৃত্তি সন্ধ্যার আয়োজন সম্পর্কে ইবরাহীম কোব্বাদী বলেন, ‘সুন্দর এই আয়োজনের জন্য স্বরধ্বনিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে এ অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করেছেন। তাছাড়া ‘অপ্রিয় সত্য ’ আমার দীর্ঘদিনের অনুশীলনের ফসল। আশা করি, কবিতাপ্রিয় মানুষদের অ্যালবামটি ভালো লাগবে।’

অনুষ্ঠানে আপনি কী আবৃত্তি করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘অপ্রিয় সত্যকে প্রাধান্য দেয়া হবে। সাথে সাথে দর্শক ও শ্রোতাদের অাগ্রহের প্রতিও লক্ষ্য রাখা হবে।’

শুধু আবৃত্তি নয়; সংগীতায়োজনও দর্শক শ্রোতার মন জোগাবে বলে আশা ব্যক্ত করেছেন তরুণ এই আবৃত্তি শিল্পী।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ