মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মুসলিম ইউরোপ গড়তে পাঁচটি করে সন্তান নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Erdoyanআওয়ার ইসলাম : ইউরোপের রাজনীতিতে মুসলমানের প্রভাব বৃদ্ধি করতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান ইউরোপে বসবাসরত তুর্কি নাগরিকদের ৫টি করে সন্তান নিতে আহবান জানিয়েছেন। গণভোটের প্রচারণা নিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সৃষ্ট তিক্ততার প্রেক্ষিতে তিনি এ আহবান করলেন।
প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা বৃদ্ধি করতে তুরস্কে আগামী এপ্রিলে গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোটের প্রচারণায় ইউরোপে বসবাসরত তুর্কিদের কাছে প্রচারণায় গেলে বাধার সম্মুখীন হতে হয়। নেদারল্যান্ড ও জার্মানি তুর্কি মন্ত্রীদের দেশে প্রবেশ করতে বাধা দেয়। এরদোয়ান রাগান্বিত হয়ে বলেন, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলো নাৎসি জার্মানির মত আচরণ করছে।
শুক্রবার পশ্চিম তুরস্কের এসকিসেহির শহরে একটি নির্বাচনী সভায় তিনি বলেন, আমি এখন থেকে ইউরোপে থাকা আমার ভাইবোনদের বলবো, সন্তানদের ভালো স্কুলে পাঠান, ভালো এলাকায় থাকুন, দামি গাড়ি চালান এবং ভালো বাড়িতে থাকুন। পাঁচটি করে সন্তান গ্রহণ করুণ, তিনটি নয়। আপনারাই ইউরোপের ভবিষ্যৎ। এরদোয়ান যোগ করেন, আপনাদের সঙ্গে যে দুর্বিনীত আচরণ করা হচ্ছে তার সর্বোত্তম উত্তর।
ইউরোপে বসবাসরত ২৫ লাখ তুর্কি গণভোটে ভোট দিতে পারবেন। তবে আরো বহুসংখ্যক তুর্কি বংশোদ্ভূত নাগরিক হিসেবে ইউরোপে বাস করছেন। চার সন্তানের বাবা এরদোয়ান তুরস্কের নারীদের তিন সন্তান নেয়ার আহবান জানিয়ে ছিলেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ