মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ইসরাইল বিরোধী প্রতিবেদন করায় পদত্যাগে বাধ্য হলেন ইউএন কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rima khalafআওয়ার ইসলাম : ইহুদিবাদী ইসরাইলকে ‘বর্ণবৈষম্যবাদী সরকার’ হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রকাশ করায় পদত্যাগে বাধ্য হলেন জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তাকে।

জাতিসংঘের পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশন বুধবার এক প্রতিবেদনে বলেছে, ‘ইসরাইল একটি বর্ণবৈষম্যবাদী সরকার প্রতিষ্ঠা করেছে যা ফিলিস্তিনি জনগণের ওপর চরম নিপীড়ন চালাচ্ছে।’ কমিশনের সভাপতি জর্দানের নাগরিক রিমা খালাফ বলেছিলেন, এই প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, ইসরাইল ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়ন চালাচ্ছে।

প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর এটি প্রত্যাহারের জন্য খালাফের প্রতি আহবান জানানো হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর শুক্রবার জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে চাপ সৃষ্টি করায় খালাফ পদত্যাগ করতে বাধ্য হন বলে জানিয়েছেন।

রিমা খালাফ কয়েক দশক ধরে জর্দানের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, মানবাধিকারের একজন প্রবক্তা হিসেবেও তার সুনাম রয়েছে।  জাতিসংঘের সাবেক মহাসচিব তাকে সংস্থাটির আন্ডার-সেক্রেটারি এবং পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের নির্বাহী সচিব পদে নিয়োগ দিয়েছিলেন।

খালাফ শুক্রবার সাংবাদিকদের জানান, বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। তিনি বলেন, “মহাসচিব গতকাল সকালে আমাকে প্রতিবেদনটি প্রত্যাহার করে নিতে বলেন। আমি তাকে এ আহ্বান পুনর্বিবেচনা করতে বললেও তিনি তার অবস্থানে অটল থাকেন। এরপর আমি জাতিসংঘের সব পদ থেকে পদত্যাগ করি।”

জাতিসংঘ মহাসচিব তাৎক্ষণিকভাবে রিমা খালাপের পদত্যাগপত্র গ্রহণ করেন।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ