বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা

রাজধানীতে নারী ব্যাংককর্মীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khun_hotta_aghatরাজধানীতে প্রকাশ্যে এক নারী ব্যাংককর্মীকে তার সাবেক স্বামী কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত নারীর নাম আরিফুন নেছা আরিফা (২৭)। তিনি যমুনা ব্যাংকের পুরানা পল্টন শাখায় কর্মরত ছিলেন।

আরিফার ভাই বুলবুল জানান, বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের কাছে তার সাবেক স্বামী রবিন তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান।

তিনি বলেন, রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল।

“তার ঘাড়ে, বুকে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। দুপুর ১২টার দিকে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ