মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

ভারতের সঙ্গে রহস্যঘেরা চুক্তির আগে জাতীয় ঐকমত্য জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে করতে যাওয়া সামরিক চুক্তি রহস্যঘেরা। এ ধরনের চুক্তি করার আগে জাতীয় ঐকমত্য জরুরি।

দলের সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি মেনে নেবে না জনগণ।

খোন্দকার দেলোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কবর জিয়ারত করে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত চেয়ে দোয়া করেন তিনি। স্মরণ করেন এক-এগারোর সরকারের সময়ে তাঁর বলিষ্ঠ ভূমিকার। পরে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে সামরিক চুক্তিতে কী থাকছে তা এখনো অস্পষ্ট। আহ্বান জানান চুক্তির আগে জাতীয় ঐক্য সৃষ্টির।

বিএনপি মহাসচিব বলেন, ‘চুক্তির আগে তাদের অবশ্যই জনগণের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং যারা অংশীদার রয়েছে তাদের সঙ্গে কথা বলাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।’

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ