শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

হোলি ধর্মীয় সন্ত্রাসে পরিণত হয়েছে: মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Mahfujul haqueআওয়ার ইসলাম : হিন্দুদের হোলি উৎসবে মুসলিম নারীদের চেহারায় জোর করে রঙ মাখিয়ে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

আজ এক বিবৃতিতে তিনি বলেছেন হোলি উৎসব হিন্দু ধর্মালম্বীদের নিজস্ব ধর্মীয় উৎসব। এ উৎসবে রাস্তা ঘাটে মুসলিম নারী পুরুষসহ হিজাবদারী নারীদের জোর করে রঙ মাখানো হযেছে। এটা ধর্মীয় উৎসবের নামে ধর্মীয় সন্ত্রাস।

মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলমানদের ধর্মীয় কোনো উৎসবে অন্য সম্প্রদায়কে শরীক করে না এবং করার কোনো বিধানও নেই। হোলি উৎসবের নামে যারা রঙ মাখিয়ে তাদের সাংস্কৃতির সাথে এদেশের মুসলিম তরুণ-তরুণীদেরকে বেলেল্লাপনা ও বেহায়াপনায় বাধ্য করে তারা এদেশকে হিন্দুয়ানী রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে।

৯৫ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে তা কোনো ভাবেই সহ্য করা যায় না। যারা জোর করে মুসলিম নারীদের রঙ মাখিয়েছে তাদের সনাক্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। যাতে করে এধরণের অরুচিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করার সাহস না পায়।

তিনি আরো বলেন, বিভিন্ন ধর্মের মানুষের বসবাসের এদেশে সার্বজনীন কোনো ধর্মীয় উৎসব বা ধর্মীয় সংস্কৃতি হতে পারে না। এরপরও সার্বজনীন নামে যারা বিভিন্ন ধর্মীয় উৎসব অথবা ধর্মীয় সাংস্কৃতিতে জোর করে অন্য ধর্মের লোকদের সম্পৃক্ত করার অপচেষ্টা করে অথবা বাধ্য করে তাদের প্রতিহত করতে হবে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে।

তিনি বলেন, কোনো মুসলমানের জন্য জায়েজ নেই অন্য ধর্মের উৎসবে নিজেদেরকে শরীক করা এবং তাদের রঙে নিজেদের রাঙানো। ইসলাম এসেছে এসকল ভিন্ন ধর্মের সাংস্কৃতি কুসংস্কারকে পরিত্যাগ করার জন্য। তাই হোলি উৎসবের সংস্কৃতির অপচর্চা এবং মঙ্গল শোভযাত্রার নামে মূর্তির শোভাযাত্রা প্রতিহত করতে মুসলমানদেরকে দূর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ