মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বসনিয়ায় মুসলিম গণহত্যার জন্য ডাচরা দায়ী: তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Erdoyanআওয়ার ইসলাম : তুর্কি ও ডাচ সম্পর্কের তিক্ততা নতুন মাত্রা পেয়েছে। এবার তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান সেব্রেনিতসা গণহত্যার জন্য সরাসরি নেদারল্যান্ডকে দায়ী করেছেন।
তিনি বলেন, সেব্রেনিতসা হত্যাযজ্ঞ থেকেই নেদারল্যান্ড ও ডাচ লোকজনের পরিচয় পেয়েছি আমরা। সেখানে তারা যে আট হাজার বসনীয়কে হত্যা করেছে, তার থেকেই আমরা জানি তাদের চরিত্র কতোটা পচে গেছে।
১৯৯৫ সালে বোসনিয়ার সেব্রেনিতসায় বোসনীয় সার্ব বাহিনীগুলো প্রায় আট হাজার মুসলিম তরুণ-তরুণী ও বয়স্কদের পরিকল্পিতভাবে হত্যা করে। এ সময় ওই এলাকায় মোতায়েন জাতিসংঘের ডাচ শান্তিরক্ষীরা তাদের বাধা দিতে ব্যর্থ হয়েছিল। আর সেই প্রসঙ্গ তুলে এরদোয়ান বলেন, ওই ব্যর্থতাই দেখিয়েছে ডাচদের 'নৈতিকতা ভেঙে পড়েছে'।
এদিকে এরদোয়ানের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট। তিনি এরদোয়ানের এমন বক্তব্যকে 'ইতিহাসকে খুব বাজে ভাবে মিথ্যা কল্পনা মিশিয়ে' প্রচার করা হচ্ছে বলে জানান।
তিনি আরো বলেন, পরিস্থিতি আরো উত্তপ্ত করার চেষ্টা করছেন তিনি (এরদোয়ান)। কিন্তু সেটা খুবই নিচু ও বাজেভাবে। এটি অবিশ্বাস্য। আমরা তার পদাঙ্ক অনুসরণ করব না। তার এই বক্তব্য অগ্রহণযোগ্য এবং খুবই বিরক্তিকর।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ