শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

হোলি উৎসবে জোর করে রঙ মাখানোয় কারাগারে ৩ তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

holiহোলি উৎসবের নামে দুই বোনকে জোর করে রঙ মাখানোর অভিযোগে পুরান ঢাকার শাঁখারীবাজারের তিন তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্তদের কারাগারে রাখা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী দুই বোনের বড় ভাই আহাদ ফেরদাউস এই ঘটনায় কোতোয়ালি থানায় বখাটেদের বিরুদ্ধে অভিযোগ এনে নারী নির্যাতন প্রতিরোধ আইনের ১০ (৩০) ধারায় একটি মামলা করেন। এরপর আকাশ (১৯), মো. সিফাত (২০) ও মো. মামুন (১৮) তিন জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে নিলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বখাটেরা সবাই পুরান ঢাকার বিভিন্ন এলাকার ভাড়াটিয়া।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘গত ১২ মার্চ পুরান ঢাকায় শাঁখারীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসবের সময় দুই বোনের মুখে জোর করে কিছু বখাটে রঙ মেখে দেয়। এমনকি তাদের গায়েও হাত দেওয়ার চেষ্টা করে। বখাটেরা হোলি খেলায় ঢুকে গিয়ে পথচারী ও অফিসগামী বিভিন্নজনকে রঙ মাখিয়ে লাঞ্ছিত করেছে।’

পুলিশ জানিয়েছে, বখাটেদের গ্রুপটি সেদিন রিকশায় চলমান নারীদের গায়ে ও মুখে রঙ লাগিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য ও অঙ্গভঙ্গি করে। এ কারণে সেখানে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়।

বখাটেদের এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত এবং তা ধর্মীয় উৎসবকে প্রশ্নবিদ্ধ করবে বলে স্থানীয় বিশিষ্টজনেরা মন্তব্য করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ