মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

১৫ এপ্রিল বাংলাদেশ খেলাফত মজলিসের জাতীয় সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

BD-Khelafot-Logo-01-294x165আওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেছেন, সুপ্রীম কোর্ট চত্ত্বর থেকে মূর্তি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ৯২ ভাগ মুসলমানের দেশে পৌত্তলিক কোনো সংস্কৃতি চলতে পারে না। মূর্তি মুসলমানদের ঈমানের সাথে সাংঘর্ষিক। মুসলমানরা তাদের ঈমান রক্ষার্থে মূর্তির বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত।

তিনি সর্বস্তরের ঈমানদার তাওহীদি জনতার প্রতি মূর্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণের আহ্বান জানান। তিনি আজ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় মূর্তি বিরোধী চলমান আন্দোলনের কর্মসূচী হিসেবে আগামী ২৪ মার্চ ঢাকায় বিক্ষোভ মিছিল ও ১৫ এপ্রিল জাতীয় সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নুরপুরী, নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মহসিনুল হাসান, সহ-প্রচারও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা নিয়ামতুল্লাহ ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন ইউসুফ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ