মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

দাবি আদায়ে প্রধানন্ত্রীকে সাড়ে তিন লাখ চিঠি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Chithiআওয়ার ইসলাম : দাবি আদায়ে দেশের সাড়ে তিন লাখ শিক্ষক একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখবেন। তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাদের পাঁচ দফা দাবি পূরণে আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার ৬৪ হাজার প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এই শিক্ষকরা পোস্টকার্ডের মাধ্যমে নিজ নামে পৃথকভাবে এই চিঠি লিখবেন।

রোববার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে 'প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ'-এর এক সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। পরে এক সংবাদ সম্মেলন করে কর্মসূচির কথা জানানো হয়।

শিক্ষক সমাজের সভাপতি শাহীনূর আল-আমীন সমকালকে বলেন, প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে শিক্ষকরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে তাদের দাবি পূরণ না হলে সংবাদ সম্মেলন করে তারা পরবর্তী কঠোর কর্মসূচি জানিয়ে দেবেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেনের নেতৃত্বে শতাধিক শিক্ষক বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমীন, সাধারণ সম্পাদক হালিমুজ্জামানসহ কেন্দ্রীয় নেতারা সংগঠনে যোগদানকারী নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. হালিমুজ্জামান। সূচনা বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শাহিনুর আল-আমীন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমাজের সিনিয়র সহসভাপতি এ.কে.এম খসরুজ্জামান, ইলিয়াস হোসেন, মোকাম্মেল হোসেন, শহীদুল ইসলাম, মাহবুব হাসান রাজু, নুরুল ইসলাম, আজিজার রহমান মিল্টন, সেলিম হোসেন, নুর ইসলাম, আল মেরাজ, আতাউর রহমান, আবে কাওসার জাহান মিঠু, বাবুল আক্তার, মতিউর রহমান, মাসুদ করিম, রাশেদা খাতুন, কবির হোসেন, মুনসুর আলম টিপু, তূর্য বসুনিয়া, এখলাসুর রহমান প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ