মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

পাকিস্তান স্বাধীনতায়ও বঙ্গবন্ধুর অবদান ছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা: পাকিস্তান সৃষ্টিতেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর সেমিনারে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “মাত্র ৫৪ বছর বয়সেই বঙ্গবন্ধু প্রথমে পাকিস্তান এবং পরে বাংলাদেশ এই দু'টি স্বাধীনতা এনে দিয়েছেন।”

প্রধানমন্ত্রী ইতিহাস বিকৃতিরোধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “৭ মার্চের ভাষণের মধ্যেই আপনারা ইতিহাস পাবেন। মূলত ভাষণটি ছিলো ২৩ মিনিটের। আমার সৌভাগ্য হয়েছিলো সেময় মাঠে উপস্থিত ছিলাম। মঞ্চের সামনে নয়, ঠিক পাশেই।”

“যেটা রেকর্ড করা হয়েছিলো সেটা ১৮/১৯ মিনিটের রেকর্ড। সেই ভাষণে বাংলাদেশের জনগণের সেই ২৩ বছরের বঞ্চনার ইতিহাস তাদের সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতি সংগ্রামে রক্ত দেয়ার ইতিহাস, সবকিছু বিবৃত করে ভবিষ্যতে কি করতে হবে অর্থাৎ একটা গেরিলা যুদ্ধের প্রস্তুতি কীভাবে নিতে হবে এমনকি তিনি যদি না থাকতে পারেন বা হুকুম দিতে নাও পারেন তখন কী করতে হবে সে কথাগুলোও তিনি বলে গেছেন।”

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ