শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

দেশব্যাপী কুরআন প্রতিযোগিতা; স্বর্ণপদকসহ অসংখ্য পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

markajut_tahfizহিফজুল কুরআনের অন্যরকম প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার উদ্যোগে শুরু হতে যাচ্ছে দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৭। ১৬ মার্চ সাভারে ১ম অডিশনের মাধ্যমে শুরু হয়ে ২৬ মার্চ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার ১ম পুরস্কার হিসেবে রয়েছে স্বর্ণপদক, ২য় রৌপ্যপদক, ৩য় কম্পিউটার এবং ৪র্থ থেকে ১০ম পর্যন্ত রয়েছে অ্যাওয়ার্ড ও সনদ।

২৬ মার্চ মারকাজুত তাহফিজের হলরুমে ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ কারী আবদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রশিক্ষক ও মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী।

ঢাকার বাইরে ১০ টি জেলায় অডিশন শুরু হবে যথাক্রমে ১৭ মার্চ বরিশালের চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদরাসায়, ১৮ মার্চ খুলনার জামিয়ায় সুবহানিয়া মারকাজুল ফালাহয়, ১৯ মার্চ রাজশাহী মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা, ২০ মার্চ চট্টগ্রাম জালালাবাদ তালিকুল কোরআন কমপ্লেক্স, ২১ মার্চ কুমিল্লা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা, ২২ মার্চ বিবাড়িয়া মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা ও ময়মনসিংহ মাদরাসাতুর রফিক আল ইসলামিয়া, ২৩ মার্চ রংপুর দারুল উলুম মদিনাতুল উলুম মাদরাসা, ২৪ মার্চ ঢাকা যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা।

প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম স্থান অধিকারীদের ইয়েস কার্ড দেয়া হবে এবং ২৬ মার্চ তাদের নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় মারকাজুত তাহফিজের ছাত্র ছাড়া অনুর্ধ ২০ বছর বয়সী যে কেউ অংশ নিতে পারবে। অংশগ্রহণের ফরম ঢাকায় ১০০ ও ঢাকার বাইরে ৫০ টাকা।

প্রতিযোগিতা সংক্রান্ত যোগযোগ: 01858250073, 01972054763

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ