মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

তত্ত্বাবধায়ক সরকার চাইলেন রওশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rawshan_ershadবিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, প্রত্যেক দেশে নির্বাচন হয় পলিটিক্যাল গভর্নমেন্টের মাধ্যমে। আমাদের দেশে নির্বাচন চাই কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, কারণ আমরা একজন আরেকজনকে বিশ্বাস করি না। আমরা যদি একজন আরেকজনকে বিশ্বাস না করি জনগণ আমাদের বিশ্বাস করে ভোট দেবে কী করে?

জাতীয় সংসদের চতুর্দশ ও শীতকালীন অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

রওশন এরশাদ বলেন, জনগণের জন্য যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, কোনো সময় আমরা একমত পোষণ করি না। এটা আমাদের একটি পলিটিক্যালি বিশেষত্ব। এটা আমাদের ছাড়তে হবে। একে অপরের সঙ্গে বসে মিলেমিশে কথা বলতে হবে। জনগণের জন্য দেশের জন্য যেটা ভালো সেটাই করতে হবে। বিরোধীদলীয় নেতা আরও বলেন, এখন অনেক আজে বাজে কথা বলা হচ্ছে। আমরা নাকি অনেক গৃহপালিত বিরোধীদল। তোমরা কী করেছো? তোমরা যখন বিরোধী দলে ছিলা তোমরাতো সংসদে যাওনি, জনগণের কথা বলনি। আমরা দেশের মানুষের কথা বলছি, সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করছি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ