মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

রাগীব আলী ও ছেলের এক বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ragib_aliপলাতক থাকা অবস্থায় পত্রিকা সম্পাদনাকে প্রতারণা বিবেচনা করে সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে এক বছরের  কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত এই রায় ঘোষণা করেন।

আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রাগীব আলী ও তার ছেলেকে এই দণ্ডাদেশ দিয়েছে। এ ছাড়া তাদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের দণ্ড দিয়েছে আদালত।

গত বছরের ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে পলাতক থাকা অবস্থায় পত্রিকা সম্পাদনার অভিযোগে মামলা করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তারাপুর চা বাগান সংক্রান্ত দুটি মামলায় রাগীব আলী ও তার ছেলে পলাতক রয়েছেন। কিন্তু পলাতক থাকা অবস্থায় তারা ‘দৈনিক সিলেটের ডাক’ পত্রিকা সম্পাদনা করে আসছেন।

ওই সময় রাগীব আলী ‘সিলেটের ডাক পত্রিকার’ সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং আবদুল হাই সম্পাদক ছিলেন। মামলার পর আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। তবে সমনের জবাব না দেওয়ায় গত বছরের অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ