মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

ভারতের সাথে কী চুক্তি হবে জনগণ জানতে চায়: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে সঙ্গে বাংলাদেশের কী কী চুক্তি হচ্ছে সে বিষয়ে জনগণ জানতে চায়।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারাবরণ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, 'প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন বিষয়ে চুক্তি হতে পারে। পত্রিকায় দেখেছি ভারতের সঙ্গে আমাদের নিরাপত্তা ও সামরিক চুক্তি হচ্ছে। এ চুক্তির বিষয়ে জনগণের জানার অধিকার আছে। অথচ এখন পর্যন্ত কোনো চুক্তির বিষয়ে প্রকাশ করা হয়নি।'

এ সময় তিস্তা নদীর চুক্তি না হওয়ারও সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, 'জঙ্গিবাদের নামে সরকার নতুন করে নাটক করছে। এ সরকারের কারণে বিশ্বের কাছে ধারণা সৃষ্টি হচ্ছে যে, বাংলাদেশ জঙ্গিবাদে রাষ্ট্রে পরিণত হচ্ছে। এই জঙ্গিবাদে সুনির্দিষ্টভাবে তদন্ত হচ্ছে না। এ জন্য সরকার নতুন নতুন নাটক তৈরি করছে।'

ড্যাবের সহসভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ