মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

ঢাকায় জঙ্গিবাদবিরোধী সমাবেশ, থাকবে ১৪ দেশ, সাড়া দেয়নি পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জঙ্গি ও সহিংস igp shahidulমোকাবিলায় এশিয়ার পুলিশপ্রধানদের নিয়ে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হলেও দেশটি সাড়া দেয়নি।

‘উগ্র সন্ত্রাসবাদ ও আন্তদেশীয় অপরাধ নির্মূলে আঞ্চলিক সহযোগিতা’ বিষয়ক দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর অংশগ্রহণে এ সম্মেলন আগামী ১২ থেকে ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোলের উদ্যোগে দেশে এবারই প্রথম এ ধরনের সম্মেলন হচ্ছে। সম্মেলনে ১৪টি দেশ, ছয়টি আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও অংশ নিচ্ছে। সম্মেলন শেষে একটি যৌথ ঘোষণাও দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর রাজারবাগ পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ১২ মার্চ সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সম্মেলনের উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনাম অংশগ্রহণ করছে।

এ ছাড়া সাতটি আন্তর্জাতিক সংস্থা- ইন্টারপোল, ফেসবুক, যুক্তরাষ্ট্রের আইজিসিআই, এফবিআই, আসিয়ানপোল, আইসিআইটিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ