মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

জেলায় জেলায় হবে মুজিব কেল্লা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

147আওয়ার ইসলাম : সরকার উপকূলীয় ও বন্যাপ্রবণ এলাকার জন্য ৪০০টি আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। এসব কেন্দ্রের নাম হবে মুজিব কেল্লা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এ তথ্য গণমা্ধ্যমকে জানিয়েছেন।

১০ মার্চ দেশব্যাপী জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ প্রমুখ।

সচিব মুজিব কেল্লা নামের ব্যাখ্যা করে বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর সমুদ্র উপকূলীয় এলাকায় আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন। ওই সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে ছুটে গিয়েছিলেন বিপন্ন অসহায় মানুষের পাশে। এরপর ১৯৭৩ সালের জুলাইয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গঠন করেছিলেন তিনি।

ওই কর্মসূচির আওতায় বন্যাকবলিত ১৯টি জেলার ১৯৯টি স্থান মাটি দিয়ে ভরাট করে উঁচু করে আশ্রয় স্থান নির্মাণ করা হয়েছিল। সেসব স্থানে মানুষের পাশাপাশি পশুও বন্যার সময় আশ্রয় গ্রহণ করতো। সে আশ্রয়স্থানগুলোই স্থানীয় লোকজন ‘মুজিব কেল্লা’ নামে ডাকতেন।

তিনি আরো জানান, বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মন্ত্রণালয় একটা প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় ৪০টি জেলার দুর্যোগপ্রবণ অঞ্চলে মোট ৪০০টি আধুনিক ‘মুজিব কেল্লা’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ