বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হচ্ছে ৩ মুসলিম দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Eu muslimআওয়ার ইসলাম : ব্রেক্সিট আসন্ন৷ ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলির মধ্যেও মনোমালিন্যের শেষ নেই৷ তাই ইইউ-কে নতুন করে সাজানোর উদ্যোগ চলছে৷

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন সাধারণত বেশ গতানুগতিক বিষয়৷ সাধারণ মানুষের মনে বিশেষ আগ্রহ দেখা যায় না৷ সদর দপ্তর ব্রাসেলস শহরে এবারের সম্মেলন অবশ্য একাধিক কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে৷ ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ‘ব্রেক্সিট' বা ইইউ ত্যাগের প্রক্রিয়া শুরু করার আগে সম্ভবত এটাই শেষ ইইউ সম্মেলন৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে এই সম্মেলনেই সেই চিঠি পেশ করতে চেয়েছিলেন৷ তবে দেশে রাজনৈতিক জটিলতার কারণে এ যাত্রা সেটা সম্ভব হচ্ছে না৷

ব্রিটেনের বিদায় আসন্ন হলেও ভবিষ্যতে ইইউ-র সদস্যসংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ শুরু হচ্ছে৷ বলকান অঞ্চলের ৬টি দেশকে নীতিগতভাবে স্বাগত জানাতে চলেছেন ইইউ নেতারা৷ আলবেনিয়া, বসনিয়া, কসোভো, মন্টেনেগ্রো, ম্যাসিডোনিয়া ও সার্বিয়া এই লক্ষ্যে সংস্কার চালিয়ে যাচ্ছে৷ তবে তাদের নিজেদের মধ্যে কিছু বিবাদ ও অভ্যন্তরীণ জটিলতার ফলে প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে৷ যেমন সার্বিয়া কসোভোকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নারাজ৷

তবে সার্বিক বিবেচনায় দেশগুলো মতভেদ ভুলতে পারবে এমনটিই আশা করছে ইইরোপীয় নেতারা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ