হাটহাজারী : সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে অবিলম্বে গ্রিক দেবি ‘থেমিস’-এর মুর্তি অপসারণের দাবীতে আগামী শুক্রবার (১০ মার্চ) বাদ জুমা দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে পালনের আহবান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর দেশের শীর্ষ আলেম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। একই সঙ্গে হেফাজত আমীর চার বছর আগে গণজাগরণ মঞ্চ ভাঙার অভিযোগে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন অখ্যায়িত করে এই মামলায় আকর্ষিকভাবে হেফাজত নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশের মুসলমানদের ঈমানী চেতনাবোধ ধ্বংস ও নাগরিক অধিকার হরণ করে আধিপত্য প্রতিষ্ঠা ও অর্থনৈতিক লুটপাটের জন্য দেশী-বিদেশী চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা ভালভাবেই জানে, প্রকৃত মুসলমান ঈমান-আক্বীদার পাশাপাশি দেশ ও জাতীর স্বার্থ রক্ষায়ও সর্বোচ্চ ত্যাগ স্বীকারকে আদর্শিক দায়িত্ব মনে করে থাকে। যে কারণে আধিপত্যবাদি চক্র শুধুই শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় চেতনা ধ্বংসের লক্ষ্যেই যে ষড়যন্ত্রে লিপ্ত তা নয়, বরং তারা ইসলামী নেতৃত্বের কণ্ঠরোধ করার জন্যও ওঠেপড়ে লেগেছে।
হেফাজত আমীর সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও কোটি কোটি মুসলমানের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানিয়ে অবিলম্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে গ্রিক মূর্তি অপসারণ করুন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে কোন ভাস্কর্য স্থাপন করতে চাইলে পবিত্র কুরআনের অথবা পূর্ব থেকে বিদ্যমান থাকা দাড়ি-পাল্লাকে আরো শৈল্পিকভাবে স্থাপন করা যায় কিনা, সেটা নিয়ে আলোচনা করুন। কিন্তু দেশবাসীর উপর গ্রিক দেবিকে চাপিয়ে দিতে চাইলে সেটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না। হেফাজত আমীর সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ শাপলা চত্বরের ঘটনার পর থেকে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্যও সরকারের জোর আহবান জানান।
তিনি বলেন, নানাভাবে হয়রানী, গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে কখনো সত্য, ন্যায় আদর্শিক নেতৃত্ব ও কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। অন্যায় ও জুলুম-অত্যাচার বন্ধ এবং স্বাধীনতা ও ন্যায়-নীতি প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামের আত্মত্যাগ ও সংগ্রামের গৌরবজ্জ্বল ইতিহাস সেই বৃটিশ শাসনের সূচনা থেকেই রয়েছ