মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

‘ঘুষখোর’ দেশের তালিকায় শীর্ষস্থানে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gush_ghush_takaভারত চতুর্দিকে ঢাক-ঢোল পিটিয়ে নিজেদের গুণগান করলেও দেশটির নৈতিকতার মান চরম লজ্জাজনক৷ সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। জানা গেছে যে, সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ ভারতীয় নাগরিককে দিতে হয় ‘ঘুষ’।

জানা যায়, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ নামের একটি দুর্নীতিবিরোধী সংগঠন এশিয়া প্যাসিফিকের দেশগুলির ওপর একটি সমীক্ষা চালিয়েছিল৷ সেই সমীক্ষায় জানা গেছে, প্রায় ৬৯ শতাংশ ভারতীয় নাগরিক কোনো না কোনো সময় ঘুষ দেয়ার কথা স্বীকার করেছেন৷ এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম, তারপর যৌথ ভাবে রয়েছে পাকিস্তান ও চীন৷ এই তালিকায় সবচেয়ে নিচে রয়েছে জাপান৷ মাত্র ০.২ শতাংশ নিয়ে তালিকায় সর্বনিম্ন স্থানে রয়েছে জাপান৷

এই সমীক্ষায় জানা গেছে, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে পুলিশ বিভাগ৷ সমীক্ষার পর ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’-এর কর্মকর্তা জোস উগাজ সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করেছেন।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ