বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইন্দোনেশিয়ার সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina9রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোকে অনুরোধ করেছেন রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসতে।

মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরের পর জার্কাতায় ইন্দোনেশিয়া প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ সম্মেলনের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে লিডার সামিট উপলক্ষে ইন্দোনেশিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির।

শহীদুল হক বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বলেছেন, এটা একটা বড় ধরনের সমস্যা। এটা সমাধান করা প্রয়োজন।’ তিনি বলেন, মিয়ানমারের জনগণ রোহিঙ্গারা যারা বাংলাদেশে আছেন তাদের ফিরে যাওয়ার জন্য ইন্দোনেশিয়া যেন একটা রোল প্লে করে, প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন।

সম্প্রতি ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে গিয়েছিলেন। তিনি মিয়ানমার সফরেও গিয়েছিলেন। সে বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানান পররাষ্ট্র সচিব। বাংলাদেশ রেলওয়েকে ইন্দোনেশিয়া ২৫০টি ক্যারেজ (বগি) সাপ্লাই করেছিল। এ ব্যাপারে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে আগ্রহ প্রকাশ করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, রেলওয়েতে ইন্দোনেশিয়া বেশ অগ্রগতি লাভ করেছে। বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে অবদান রাখতে চাই। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের ঔষধ শিল্পের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশসহ ৭০টি দেশের বাংলাদেশ ঔষধ রপ্তানি করে।

বাংলাদেশের ঔষধ শিল্প নিয়ে ইন্দোনেশিয়া আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে শহীদুল হক বলেন, দুই দেশের ঔষধ শিল্পের মধ্যে কোনও সহযোগিতার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ