বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

মার্কিন জাহাজকে পিছু হটতে বাধ্য করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jahaj_markinইরানের নৌ বাহিনীর বাধার কারণে হরমুজ প্রণালী থেকে ইঙ্গ-মার্কিন যুদ্ধজাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে। খবর বিবিসির।

ধারণা করা হচ্ছে, ইরানিয়ান জাহাজগুলো দেশটির রেভ্যুলেশনারি গার্ডের মাধ্যমেই পরিচালিত। পিছু হটার সময় মার্কিন জাহাজের পাশে ছিল ব্রিটিশ রয়্যাল নেভির ৩টি জাহাজ।

একজন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ইরানের জাহাজ তাদের জাহাজগুলোর বিপরীতে অবস্থান নেয়ার চেষ্টা করছিল।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন নৌবাহিনীর এক সদস্যের বরাত দিয়ে বিবিসি জানায়, নিয়মিত কাজের অংশ হিসেবে জাহাজগুলো টহল দিচ্ছিল। এর মধ্যে মার্কিন জাহাজটি ছিল উন্নত রাডার ব্যবস্থা ও আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত।

এর সাহায্যে মিসাইল উৎক্ষেপণসহ নানা ধরনের বৈজ্ঞানিক গবেষণার কাজ করা হয়।

তবে এ জাহাজের নজরদারির মাধ্যমে ইরানের মিসাইল উৎক্ষেপণের বিষয়ে তথ্য উদ্ধারের চেষ্টা চলছিল বলেই অভিযোগ উঠেছে।

এর আগে ফেব্রুয়ারিতে ইরান মধ্যম পাল্লার ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা করে।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের শর্ত ভঙ্গ করে তারা এ পরীক্ষা চালায় বলে অভিযোগ পেন্টাগনের।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ