মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

ঐতিহাসিক ৭ মার্চ পালন করে না বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaidul-kaderবিএনপি ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি পালন করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। নিরস্ত্র বাঙালীকে সশস্ত্র পাকিস্তানীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। অথচ বিএনপি ইতিহাস স্বীকার করে না।

বিএনপি ক্ষমতায় গেলে ইতিহাস জবরদখল করে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ কর্মসূচিতে অংশ নেন-আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পত্রিকায় প্রকাশিত জিয়াউর রহমানের একটি লেখার উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি লিখেছিলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার সবুজ সংকেত পেয়েছিলেন। কিন্তু আজ তার দল বিএনপি এই দিবসটি স্বীকার করে না।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ