মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চরম অমানবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

atm_hemaytইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেছেন, জনমতের তোয়াক্কা না করে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চরম অমানবিক। একই সাথে এত পরিমাণ গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনজীবন দূর্বিষহ করে তুলবে। তাই জনমতের প্রতি নজর দিন, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করুন। কম আয়ের মানুষের ওপর শোষণ চালিয়ে মসনদে টিকে থাকার ইতিহাস শুভ হবে না। সাধারণ জনগণ এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে সংসার চালাতে হিমশিম খাচ্ছে এখন নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চরম অমানবিক।

তিনি বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সরকার প্রতিষ্ঠা ছাড়া জনদুর্ভোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়। তনি চলমান সীমাহীন লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে সরকারের দুর্নীতি ও ভুল নীতির ফলে জ্বালানি খাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তার দায় জনতার উপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। জনগণ এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।

আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এতে বক্তব্য রাখেন সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের মেহেরপুরি, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, সহ-প্রচার সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ