বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুতে ৭৫ ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি

নোয়াখালীতে আ’লীগ সভাপতিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

guli2নোয়াখালী সদর উপজেলায় আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে।

সুধারাম থানার ওসি মো. আনায়ার হোসেন জানান, আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন বাংলাবাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার মো. সেলিম মিডিয়াকে বলেন, আবুল হোসেনের বুকে ও পেটে দুটি গুলির ক্ষত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত‌্যু হয়েছে।

তবে কারা কেন এ হত‌্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কোনো তথ‌্য দিতে পারেনি পুলিশ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ