মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

এরশাদের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bkm8আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্টের সামনেসহ সারাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপনের প্রতিবাদ এবং অপসারণের দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচীর অংশ হিসেবে দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে আজ দুপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে বনানীর দলীয় কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

দলের মহাসচিব মূর্তির বিরুদ্ধে চলমান আন্দোলনের বিষয়টি উপস্থাপন করলে ও প্রকাশিত লিফলেট হুসাঈন মুহাম্মদ এরশাদের হাতে তুলে দিলে তিনি বলেন, সুপ্রিমকোর্টের সামনে গ্রীকদেবীর মূর্তি বসানো হয়েছে। মুসলমান হিসেবে তা মেনে নিতে পারি না। মুসলিম হিসেবে মূর্তির বিপক্ষে অবস্থান নেয়া প্রতটি মুসলমানের কর্তব্য।

তিনি মূর্তি বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করেন।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, জাতীয় পার্টির মহাসচিব এবি এম রুহুল আমীন হাওলাদার, যুগ্ম-মহাসচিব এহিয়া চৌধুরী এমপি, ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

মাওলানা মাহফুজুল হক বলেন, মূর্তি অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। যে কোনো পরিস্থিতির জন্য এর দায়বার সরকারকে বহন করতে হবে। তিনি সরকারের কাছে বিষয়টি তুলে ধরার জন্য সাবেক রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ