মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

বিয়ের বয়সসীমা শিথিল করে আইন পাশ করায় সরকারকে সাধুবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufti_wakkasআওয়ার ইসলাম: বিশেষ প্রেক্ষাপটে বিয়ের বয়সসীমা শিথিল করে সংসদে আইন পাশ করায় সরকারকে সাধুবাদ জানিয়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর নেতৃবৃন্দ বলেছেন, ‘বিশেষ প্রেক্ষাপটে’ মেয়েদের বিয়ের বয়সে ছাড়ে ফলে সমাজের অনেক সমস্যার সমাধান সহজ হবে। এই আইনে বয়স ছাড়ের বিধান রাখায় আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি। 

 নেতৃবৃৃন্দ এই আইনের বিরোধিতা করে তা বাতিলের দাবী করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেন, জনাব ফখরুল সাহেবের বক্তব্য ইসলামী মূল্যবোধ ও আদর্শের সম্পূূর্ণ বিপরীত। তার বক্তব্যে কথিত মানবাধিকার সংগঠন ও এনজিওরাই খুশি হবে। কারণ, তিনি তাদের সুুুরেই কথা বলেছেন। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।    

বাস্তবায়ন কমিটির  নেতৃবৃন্দ আরো বলেন, ইউরোপের অনেক দেশেই বিয়ের বয়স ১৪ থেকে ১৬ বছর রয়েছে। কিন্তু সমালোচনাকারীরা ওটা দেখে না। যখনই সরকার কোন ভালো কাজের উদ্যোগ নেয়, তারা সেটা বাধাগ্রস্থ করতে নানা অযুহাত খুঁজেন। এদেশের গ্রাম-গঞ্জের সামাজিক অবস্থা সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই। তারা বাস্ততার উর্ধ্বে থেকে ঢাকা শহরে বসবাস করছেন। প্রকৃত পক্ষে অর্থে গ্রামীণ পরিবেশ সম্পর্কে তারা অবগত নন।

আজ বাদ আসর লালবাগসস্থ কার্যালয়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির এক জরুরী বৈঠকে নেতৃবৃন্দ এ কথা বলেন। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির  আমীর মফতী মুহাম্মদ ওয়াক্কাসের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা আবুল হাসানাত আমিনী, নায়েবে  আমীর মুফতী ফয়জুল্লাহ, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দিন, মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা মুহিউদ্দীন ইকরাম, মাওলানা শেখ লোকমান হোসাইন, সাংগঠনিক সচিব মুফতী সাখাওয়াত হোসাইন, যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা রিয়াজতুল্লাহ, সহকারী প্রচার সচিব মাওলানা আনছারুল হক ইমরান প্রমুুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ