বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

চরম বিরোধে জরিয়ে যাচ্ছে তুরস্ক ও জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

erdogan_morkelতুরস্ক ও জার্মানি বিরোধে জরিয়ে যাচ্ছে। ছোট অভিযোগকে কেন্দ্র করেই শুরু হয়েছে এ বিরোধ। এখন সেটি ক্রমেই বড় হচ্ছে।

এই বিরোধকে কেন্দ্র করে ইতোমধ্যেই পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে। প্রথমে জার্মানিতে তুর্কি প্রেসিডেন্টের সমর্থনে জনসভা করতে না দেয়ায় আঙ্কারায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছিল তুরস্ক সরকার। পাল্টা পদক্ষেপ হিসেবে এক জার্মান সাংবাদিককে আটক করার প্রতিবাদে বার্লিনে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত তলব করা হয়।

এ ঘটনায় জার্মান সফর বাতিল করেছেন তুরস্কের এক মন্ত্রী।

আগামী ১৬ এপ্রিল তুরস্কে একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের হাতে একচ্ছত্র ক্ষমতা তুলে দেয়া হবে কিনা সে ব্যাপারে জনগণ তাদের মতামত জানাবে।

ওই গণভোটে এরদোগানের পক্ষে জার্মানিতে একটি জনসভা করার অনুমতি দিয়ে পরে তা প্রত্যাহার করে নেয়া হয়। বৃহস্পতিবার জার্মান রাষ্ট্রদূতকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ব্যাপারে আঙ্কারার লিখিত অভিযোগ তুলে দেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহমেত কেমাল বোজাই।

জার্মান সাংবাদিককে আটক করার প্রতিবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্লিনে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত হুসেইন আভনিকে তলব করে। জার্মান চ্যান্সেলর মার্কেল ওই আটককে ‘তিক্ত ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।

এখন দেখার বিষয় ঘটনা কতদূর গড়ায়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ