মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

ঠেঙ্গারচরে নিতেই চলছে রোহিঙ্গা শুমারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tengar corআওয়ার ইসলাম : চলছে সরকারিভাবে রোহিঙ্গা শুমারি। মায়ানমার থেকে নবাগত রোহিঙ্গাদের পরিমাণ এবং তাদেরকে হাতিয়ার ঠেঙ্গারচরে স্থানান্তরের জন্য শুরু হয়েছে এ শুমারি। ইতিমধ্যে সরকারের পরিসংখ্যান বিভাগের কর্মকর্তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাজ শুরু করেছেন।

কর্মকর্তারা বলছেন, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা নির্ধারণে কাজ করছেন তারা।

বিষয়টি নিয়ে পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, 'প্রাথমিকভাবে ক্যাম্পে এবং ক্যাম্পের বাইরে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের পরিবারগুলোর তালিকা তৈরি করব আমরা। এরপর তাদের গণনা শুরু হবে।'

এই জনগণনার অন্যতম লক্ষ্য যে রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর, সে কথা নিশ্চিতও করেছেন তিনি।

কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন জানান, সরকারি উদ্যোগে এই গণনার কাজ শেষ করতে অন্তত তিন মাস লাগবে।

বর্তমানে চার লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে, যাদের মধ্যে সম্প্রতি আসা ৭৩ হাজার শরণার্থীও রয়েছেন, যারা মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান শুরুর পর দেশ ত্যাগ করেন।

বাংলাদেশ সরকার গত মাসে রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করে। বাংলাদেশ সরকার এই পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ