বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিজয়নগরে ইউএনও ও ওসির সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বিদ্যুতে ৭৫ ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু

হাইকোর্ট থেকে গ্রীকদেবীর মূর্তি না সরানো ভালো লক্ষণ নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masudদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তাচেতনার বিরুদ্ধে অবস্থান নিয়ে হাইকোর্ট থেকে গ্রীকদেবীর মূর্তি না সরানো ভালো লক্ষণ নয় বলে অভিমত ব্যক্ত করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

তিনি বলেন, হাইকোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় মূর্তিস্থাপন করে যারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনায় কুঠারাঘাত করছেন তাদের উদ্দেশ্য ভালো নয়। বিশ্ব দরবারে বাংলাদেশকে ছোট করার জন্যই এ পায়তারা শুরু হয়েছে। প্ররোচণাকারীদের চিহ্নিত করে এ ধরনের সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। ভালো পরিণামের জন্যই মূর্তি সরিয়ে ফেলুন। ভাস্কর্যের নামে মূর্তিস্থাপন এ দেশের সংখ্যাগরিষ্ঠদের হৃদয়ে রেখাপাত করবে আর তা কিছুতেই শান্তিপ্রিয় বাংলাদেশের জন্য ভালো হবে না।

আজ ০১ মার্চ বুধবার সকালে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এক বিবৃতিতে এসব কথা বলেন।

বাংলাদেশর অসাম্প্রদায়িক সহাবস্থানকে ‘গ্রীকদেবীর মূর্তিস্থাপন’ বিনষ্ট করবে বলে দাবি করে বিবৃতিতে আল্লামা মাসঊদ বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কথা চিন্তা না করে একতরফাভাবে একশ্রেণিকে খুশি করার মানসে বা প্রধানবিচারপতির ব্যক্তিগত চিন্তাকে সমগ্র দেশের মানুষদের উপর চাপিয়ে দেওয়া কোনো সুস্থ মানুষের পরিচয় হতে পারে না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ